তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ চান ট্রাম্প
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ চান ট্রাম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৯:১৩:০১ অপরাহ্ন

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ চান ট্রাম্প

সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার আগ্রহের কথা জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান বলেও জানিয়েছেন তিনি।স্থানীয় সময় গতকাল সোমবার তারেক রহমানকে পাঠানো চিঠিতে এ কথা জানান ট্রাম্প। 

চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠিটি এইমাত্র পেয়েছি এবং বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমিও এটি ভুলব না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ ট্রাম্প আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তবে আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বে তাদের এবং আপনার দেশের—উভয়েরই একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ হবে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী