সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ PM

অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি’র সঙ্গে মতবিনিময়

সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৭:১০:০৩ PM

সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক

ছবি:সংগৃহীত


সিলেটকে আধুনিক, সুপরিকল্পিত ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরীর শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিউকের সভাকক্ষে চার দিনব্যাপী অংশীজন সভার দ্বিতীয় দিনে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান সিউক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।

সভায় সভাপতির বক্তব্যে কয়েস লোদী বলেন, ‘সিলেট আমাদের প্রাণের শহর। এ নগরীকে দৃষ্টিনন্দন ও ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে গড়ে তুলতে পরিকল্পিত নগর অবকাঠামো, নিখুঁত প্রকৌশল ও পরিবেশবান্ধব স্থাপত্য নকশার সমন্বয় প্রয়োজন।’

তিনি বলেন, সিলেটের ঐতিহ্য ও স্থাপত্যশৈলী রক্ষায় শতবর্ষী ও ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নে সিউক কাজ করছে।

‘আইএবি’র স্থপতিদের সুচিন্তিত প্রস্তাব ও সুপারিশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এসব প্রস্তাব সিউকের মূল মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে,’ বলেন সিউক চেয়ারম্যান।

সিউকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আইএবি’র প্রতিনিধিরা সিলেটের ঐতিহাসিক ভবন ও স্থাপনা সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং নান্দনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

সিউক কর্তৃপক্ষ আইএবি’র এসব সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেয়। সভায় ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের পাশাপাশি নগর উন্নয়নে পরিবেশ ও স্থাপত্যের মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন, সহযোগী অধ্যাপক সুব্রত দাস, সহযোগী অধ্যাপক তানভীর হাসান, সহকারী অধ্যাপক গৌরপদ দে, প্রভাষক ফারহা মুন, লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সৈয়দ মহসিন আলী, সহকারী অধ্যাপক তানজিমা সিদ্দিকা চাঁদনী, আইএবি ঢাকার কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান, আইএবি সিলেটের সম্পাদক স্থপতি রাজন দাস, সিউকের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু নাছেরসহ আইএবি ও সিউকের বিভিন্ন পর্যায়ের স্থপতি ও প্রতিনিধিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে প্রশ্ন
সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
সিলেটে পরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ‘ফিট’ সনদ!
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী