ডেঙ্গু প্রতিরোধে সিলেট মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ PM

ডেঙ্গু প্রতিরোধে সিলেট মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:৫৩:৪১ PM

ডেঙ্গু প্রতিরোধে সিলেট মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

ছবি:সংগৃহীত


দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর হাওয়াপাড়া, জেলরোড, বারুতখানাসহ আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।  কর্মসূচির শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। কর্মসূচি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।  সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের যেকোনো দুর্যোগে সুখে-দুঃখে বিএনপিকে পাশে থাকতে হবে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সিলেট মহানগর বিএনপি মাঠে থেকে কাজ করছে।  তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।  মহানগর বিএনপির সভাপতি দলের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ারও আহ্বান জানান তিনি।  তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।  মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান আগামী দিনগুলোতে নগরীর প্রতিটি ওয়ার্ডে আরও জোরদার করা হবে।  তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের এ মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।  কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার ও শুয়াইব আহমদ শোয়েব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহসাংগঠনিক সম্পাদক শফিক নুর, সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন ও হারুনর রশীদসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি
বিলুপ্তির পথে মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প
আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন, সেবা মিলছে ৩১ শয্যার
রাষ্ট্রপতির সিলেট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠে ১২০০ পুলিশ