শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হ/ত্যা মা/মলায় চাচা গ্রে/প্তার
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ PM

শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হ/ত্যা মা/মলায় চাচা গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৩:৩৬:২২ PM

শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হ/ত্যা মা/মলায় চাচা গ্রে/প্তার

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপ্লব পাশী    হ/ত্যা মামলায় তার চাচা শাওন পাশীকে (৪৩) গ্রে/প্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজারের ভানুগছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে শাওন পাশীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাওন পাশী শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের বর্দি প্রসাদ পাশীর ছেলে।

এসআরবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর বিপ্লব পাশী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালাগাল ও ভাঙচুর করেন। একপর্যায়ে তিনি তার ভাই বিজয় পাশীকে মারতে গেলে বিজয় তার হাত থেকে কাঠের বর্গা কেড়ে নিয়ে বিপ্লবের মাথায় আঘাত করেন। এতে বিপ্লব মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব পাশীকে মৃত ঘোষণা করেন।

এসআরবির দাবি, পরে বিপ্লবের চাচা শাওন পাশীর প্ররোচনায় ১৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে তার লাশ পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় বিপ্লব পাশীর মা শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং মঙ্গলবার শাওন পাশীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শাওন পাশীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তা বর্তা / ওয়াদুদ