৩ মাসের মধ্যে সিলেট সিটি শপিং সেন্টার হস্তান্তর: কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ PM

৩ মাসের মধ্যে সিলেট সিটি শপিং সেন্টার হস্তান্তর: কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৮:০৬:০০ PM

৩ মাসের মধ্যে সিলেট সিটি শপিং সেন্টার হস্তান্তর:  কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টার আগামী তিন মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি শপিং সেন্টার পরিদর্শনকালে ব্যবসায়ী ও মালিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে মার্কেটের অনেক কাজ সম্পন্ন হয়েছে। কিছু কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। আমরা আশা করছি, আগামী তিন মাসের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন করে মার্কেটটি ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করতে পারব।’

পরিদর্শনকালে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন সিসিক প্রশাসক। এ সময় মার্কেটের চলমান ও অসম্পূর্ণ কাজের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ধোপাদিঘী সিটি কর্পোরেশন শপিং সেন্টারের উপদেষ্টা অ্যাডভোকেট কুতুব উদ্দিন, সভাপতি ডা. মো. আনোয়ার সাদাত চৌধুরী, সহসভাপতি আব্দুল মালেক খান, সহসম্পাদক মো. কাউসার, মো. হোসেন আহমদ, মো. আশরাফ চৌধুরী, মো. তালিব মাহমুদ, সেলিম আহমদ চৌধুরীসহ ব্যবসায়ী ও মালিকরা।

পরিদর্শন শেষে ব্যবসায়ী ও মালিকদের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ