সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা ব'ন্দুক, থানা থেকে লু'ট হওয়া পুলিশের চার রাউন্ড তাজা কা'র্তুজ ও দুই রাউন্ড রা'ইফেলের গু'লি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এসব অ'স্ত্র ও গো'লাবা'রুদ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা ব'ন্দুক, থানার মালখানা থেকে লু'ট হওয়া চার রাউন্ড তাজা কা'র্তুজ এবং দুই রাউন্ড তাজা রা'ইফেলের গু'লি পাওয়া যায়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর এলাকায় সক্রিয় চো'রাকারবারি ও সংঘবদ্ধ চো'রাচালানকারীদের বিভিন্ন ধরনের অ'বৈধ অ'স্ত্র ও গো'লাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। উদ্ধার হওয়া অ'স্ত্র ও গো'লাবারুদ ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে।
এসআরবি-৯ জানায়, উদ্ধার হওয়া অ'স্ত্র ও গো'লাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি চো'রাকারবারি চক্রের কাছে থাকা অন্য অবৈধ অ'স্ত্র ও গো'লাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা অ'স্ত্র ও গু'লি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
জৈন্তাবার্তা/আরআর




