ছবি:সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, ‘এই দেশ আমাদের সবার- বাংলাদেশ। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। এদেশে সংখ্যালঘু বলতে আলাদা কোনো শব্দ বা মানুষ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির এই দেশে আমাদের একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে হবে।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জের কর্মদা একতা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দীপক দত্তের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার চক্রবর্তীর পরিচালনায় সভায় উদ্বোধকের বক্তব্য দেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন।
প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব কল্লোল জ্যোতি বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নিহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা এলজিইডির নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ইকবাল আহমেদ চৌধুরী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি ও বাপ্পু দত্ত, কতোয়ালি থানা কমিটির আহ্বায়ক সবুজ তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছোটন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিঠু।
সভায় স্বাগত বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক চম্পক লাল দেব।
এ ছাড়া বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রাজ কুমার চক্রবর্তী ও চন্দন কুমার দেব, সদস্যসচিব জয়ন্ত চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ সাহা, ফেঞ্চুগঞ্জ একতা পূজা মন্দিরের সভাপতি সঞ্জীব কুমার দাস এবং সংগঠনের সদস্য সঞ্জিত সূত্রধর, দিলীপ সরকার, মনোজ চক্রবর্তী, দিলীপ দাস, সঞ্জয় কর, সুমন কর, ঝন্টু পাল, নিশী বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন উত্তম কুমার চৌধুরী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




