বিএনপি নেতা শাহিন মেম্বারের মৃ*ত্যু তে এম আসকির আলীর শোক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ AM

বিএনপি নেতা শাহিন মেম্বারের মৃ*ত্যু তে এম আসকির আলীর শোক

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১০:৫৯:৪২ PM

বিএনপি নেতা  শাহিন মেম্বারের মৃ*ত্যু তে এম আসকির আলীর শোক

সংগৃহীত


ওসমানীনগর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৯ নম্বার ওয়ার্ডের বর্তমান সদস্য শাহিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-এর সহোদর এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী।শুক্রবার সকালে ৫ টায় শাহিন মিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় এম আসকির আলী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি শাহিন মিয়া মৃত্যুতে এলাকার মানুষ একজন আপনজন ও সমাজের একজন নিবেদিত মানুষকে হারালেন। মানুষের পাশে থেকে কাজ করা শাহিন মিয়ার চলে যাওয়া পরিবার ও স্বজনদের পাশাপাশি তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও অত্যন্ত বেদনাদায়ক। মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তাঁর ভালোবাসা, কর্ম ও স্মৃতিগুলো মানুষের হৃদয়ে থেকে যায়। শাহিন মিয়ার রেখে যাওয়া স্মৃতি ও তাঁর প্রতি মানুষের ভালোবাসা তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মরহুমকে যেন জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দেওয়া হয়।

জৈন্তাবার্তা/সুলতানা