আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কারে’ মনোনীত সিলেটের শিশু সাংবাদিক আরাফ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ PM

আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কারে’ মনোনীত সিলেটের শিশু সাংবাদিক আরাফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১০:৩২:৪৮ PM

আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কারে’ মনোনীত সিলেটের শিশু সাংবাদিক আরাফ

ছবি:সংগৃহীত


‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডস রাইটস (KidsRights) প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম রয়েছে।

শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে আরাফের একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ, জলবায়ু, সমাজ ও স্থানীয় বিভিন্ন বিষয় উঠে এসেছে। পাশাপাশি শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন তিনি।

কিডস রাইটসের প্রকাশিত প্রোফাইল অনুযায়ী, বেড়ে ওঠার সময় সুবিধাবঞ্চিত শিশুদের নানা সমস্যা কাছ থেকে দেখেছেন জামিউল হাসান আরাফ। শিশুশ্রম, বাল্যবিবাহ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো তাকে শিশু অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। পরবর্তী সময়ে এসব সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন।

শিশু সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আরাফ। লেখালেখির মাধ্যমে শিশুদের বিভিন্ন সমস্যা ও অধিকারবঞ্চনার বিষয় তুলে ধরার পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছেন তিনি।

সুবিধাবঞ্চিত শিশুদের কথা সামনে আনা, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তার কাজের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

কিডস রাইটসের প্রোফাইলে জামিউল হাসান আরাফের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে শিশুশ্রম (Child Labour), বাল্যবিবাহ (Child Marriage) ও শিক্ষা (Education) উল্লেখ করা হয়েছে। প্রতিটি শিশুর শিক্ষা ও সুরক্ষার অধিকার নিশ্চিত করা এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরিকে তার কাজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের শিশু অধিকার ও কল্যাণে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ২০০৫ সাল থেকে এই পুরস্কারের মাধ্যমে শিশু অধিকার নিয়ে কাজ করা তরুণদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পরিবর্তনকর্মীরা এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফের ২০২৬ সালের এই মনোনয়ন তার সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং শিশু অধিকার নিয়ে কাজকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও লেখালেখি ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করে যেতে চান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ