সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ PM

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০২:০০:০৪ PM

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন


সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। সব মিলিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৩৮ জন।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। 

এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৯৪, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৮৭ এবং মৌলভীবাজারে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে আসা ১৩ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক