নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৬ ১১:২৪:০৩ অপরাহ্ন

নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে  সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করা এবং জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের দেবপুর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, উন্নয়নকাজের মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিসিক প্রশাসক বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন নগরীর প্রতিটি এলাকার মানুষ পান, সে লক্ষ্যেই কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে।

পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, দেবপুর শ্রীশ্রী শ্যামসুন্দর আখড়ার সভাপতি রতন মনি মোহন্ত, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাশসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ ও এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে অ/বৈধ বালু উত্তো/লনবিরোধী অভিযান, জ/রিমানা ২ লাখ টাকা
বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল একজন আইনজীবী: এমপি এমরান চৌধুরী
যুবদলের সাংগঠনিক কার্যক্রম তদারকিতে সিলেটের দায়িত্বে মাহফুজ ও শফিক
পারস্পরিক সহযোগিতায় পরিচ্ছন্ন ও উন্নত নগর গড়ে তোলা সম্ভব: সিসিক প্রশাসক
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন
সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটে বৃষ্টি আর কত দিন থাকবে
সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার