সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ১০:৫৫:৪০ অপরাহ্ন

সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর যোগাযোগব্যবস্থা ও নাগরিক অবকাঠামো উন্নয়নে আরও দুটি সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। হযরত শাহপরান (রহ.) মাজার রোডসংলগ্ন মদিনা আবাসিক এলাকার একটি সড়ক এবং মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়ক উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাঁরা আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির উদ্বোধন করেন।

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মদিনা আবাসিক এলাকার সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং হযরত শাহপরান (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সড়কটিতে সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এসব উন্নয়নকাজের ফলে এলাকাগুলোর যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

উদ্বোধন শেষে মন্ত্রী ও সিসিক প্রশাসকসহ অতিথিরা মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি ও রজি উদ্দিন খানসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট
সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু
শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা