এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্তের সুপারিশ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্তের সুপারিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ১২:২২:০১ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্তের সুপারিশ

ছবি:সংগৃহীত


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক দুর্ভোগ বিবেচনায় নিয়ে তাঁদের জন্য জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছে কমিটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।

কমিটির কার্যবিবরণী (রেজল্যুশন) সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ সময় তিনি বলেন, নিজ জেলা থেকে অনেক দূরে পদায়ন এবং বদলির সুযোগ না থাকায় অসংখ্য নারী শিক্ষক পারিবারিক সংকটে পড়েছেন। দূরত্বের কারণে অনেকের সংসার ভেঙেছে, বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। এমনকি কেউ কেউ বাধ্য হয়ে শিক্ষকতা পেশাও ছেড়ে দিয়েছেন।

এসব মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নারী শিক্ষকদের জন্য সহায়ক একটি বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হলে সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর এখতিয়ারভুক্ত নয়। এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বৈঠকে জানান, শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতিমধ্যে একটি সফটওয়্যার তৈরি করেছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই ওই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট
সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু
শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা