মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

৩০ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণিল আয়োজন

মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০১:১৯:১৪ পূর্বাহ্ন

মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’

ছবি:সংগৃহীত


আনন্দ-উচ্ছ্বাস, সৃজনশীলতা ও উৎসবমুখর পরিবেশে মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে একাডেমির বাংলা ও ইংরেজি ভার্সনের ৩০টি শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বুধবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের ১৬টি শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর আগে মঙ্গলবার প্রথম দিনে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪টি শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পূবালী ব্যাংক পিএলসি দরগাগেট শাখার ব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম ও ব্যাংকটির কর্মকর্তা ডালিয়া আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, সমন্বয়কবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকারা।

সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় একাডেমি প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ সাজায় নানা রঙের সাজসজ্জা ও সৃজনশীল উপস্থাপনায়। তাদের নান্দনিক পরিকল্পনা ও বৈচিত্র্যময় আয়োজনে প্রতিটি শ্রেণিকক্ষ হয়ে ওঠে আকর্ষণীয়।

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল পরিবেশনা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো একাডেমি। সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, স্মৃতিময় মুহূর্ত তৈরি এবং নিজেদের প্রতিভা প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজনটি হয়ে ওঠে বিশেষ অভিজ্ঞতা।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আন্তরিকতার সম্পর্ক আরও সুদৃঢ় করতেও এ আয়োজন ভূমিকা রেখেছে।

আনন্দ, সৃজনশীলতা ও সম্প্রীতির আবহে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নি/খোঁজ ২
সুরমা নদীতে মিলল মা-মেয়ের ম/রদেহ
সিলেটে সাবেক এমপি বদির ছেলে, ভাইসহ ৪ জন আ/টক
সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী