সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি যানবাহন আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানার আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চকলেট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০০টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




