শাহপরাণে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ PM

শাহপরাণে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ০১:১৮:৫৯ AM

শাহপরাণে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শাহপরাণে ইয়াবাসহ যুবক গ্রেফতার


সিলেটের শাহপরাণে থানাধীন পীরেরবাজার এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে এক যুবক। আটক ঐ যুবকের নাম মো. ইমরানুর (৩৪)। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মো. মইনুল ইসলামের ছেলে।

শনিবার (১৭ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, শনিবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ দেবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ এলাকার পীরেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইমরানুর গ্রেফতার করা হয়। সে মাদকসহ বিভিন্ন অপরাধকর্মের জড়িত ছিলো দীর্ঘদিন থেকে।ত

তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে।

জৈন্তাবার্তা/এমকে