তৃতীয় বারের মত মনোনয়ন পেলেন মাহবুব আলী: স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার সুমন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৪ PM

হবিগঞ্জ ৪ আসন

তৃতীয় বারের মত মনোনয়ন পেলেন মাহবুব আলী: স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৯:৫৩:৩৬ AM

তৃতীয় বারের মত মনোনয়ন পেলেন মাহবুব আলী: স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার সুমন

ছবি : নিজস্ব


হবিগঞ্জ-৪ চুনারুঘাট- মাধবপুর  আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন এডভোকেট মাহবুব আলী। এর আগে পরপর ২ বার তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর  দায়িত্ব পালন করেছেন।

এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক মো: আবুল কালাম আজাদ। মাহবুব আলী  মনোনয়ন পাওয়ার খবর চুনারুঘাট ছড়িয়ে পড়লে সাংবাদিক জামাল হোসেন লিটন সহ   দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন।

এডভোকেট মাহবুব আলী হবিগঞ্জ -৪ আসন থেকে একাদশ জাতীয়  সংসদ নির্বাচনে ২০১৮ সালে  ৩  লাখ ৮ হাজার ৭২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন জোট  শরিক খেলাফত মজলিশ মহাসচিব আহমেদ আব্দুল কাদের ৪৬ হাজার ১৮৩ ভোট  পান। ১০ম সংসদ নির্বাচনে (২০১৪) আওয়ামী লীগের মাহবুব আলী নৌকা  প্রতীকে ১ লাখ ২২ হাজার ৪৩৩ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র  প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ তালা প্রতীকে পান ১৪ হাজার ৭৬০ ভোট।

এদিকে  সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরেও ডামি প্রার্থী রাখার নির্দেশনা অনুযায়ী দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন হাইকোর্টের আইনজীবী  ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলেও হবিগঞ্জ -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ করবো।

ব্যারিস্টার সুমনের এমন ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়ে যায়।  অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যারিস্টার সুমনকে নির্বাচনে স্বাগত জানিয়ে  অভিনন্দন ও শুভেচ্ছা পোস্ট করছেন। পরে সুমনের কর্মী সমর্থকরা চুনারুঘাট থেকে  নতুন ব্রিজে মোটরসাইকেল শোডাউন করে আনন্দ উল্লাস করেন।

প্রসঙ্গত: আগামী ৩০ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ তারিখ এবং আগামী ৭ জানুয়ারী  ২০২৪ দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি