হবিগঞ্জে দৃর্বুত্তের আগুনে পুড়লো পণ্যসহ ট্রাক
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ PM

হবিগঞ্জে দৃর্বুত্তের আগুনে পুড়লো পণ্যসহ ট্রাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৩:২১:০০ AM

হবিগঞ্জে দৃর্বুত্তের আগুনে পুড়লো পণ্যসহ ট্রাক

হবিগঞ্জে দৃর্বুত্তের আগুনে পুড়লো পণ্যসহ ট্রাক।


সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধেন দ্বিতীয় দিনে হবিগঞ্জে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মালামালসহ ট্রাকটি পুড়ে গেছে। খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। 

সোমবার সকাল সাড়ে আটটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখালে এ ঘটনা ঘটে। 

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র‍্যাব, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

JA