সিসিক নির্বাচনের দিন আবহাওয়া যেমন থাকবে
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৩ PM

সিসিক নির্বাচনের দিন আবহাওয়া যেমন থাকবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ০৬:৩০:০৭ AM

সিসিক নির্বাচনের দিন আবহাওয়া যেমন থাকবে

প্রতীকী ছবি


সিলেটে জ্যৈষ্ঠের শেষ থেকে ঝরছে বৃষ্টি। সেটি অব্যাহত আছে আজ মঙ্গলবার আষাঢ়ের ষষ্ঠ দিন পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েক দিন অব্যাহত থাকবে বৃষ্টি। সে হিসাবে কাল বুধবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিনও বৃষ্টির সম্ভাবনা আছে।

বৃষ্টির মধ্যে ভোটারদের উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরাও। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল সোমবার রাতে সর্বশেষ নির্বাচনী সমাবেশে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে উন্নয়নের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম গতকাল তাঁর সর্বশেষ নির্বাচনী সভায় ভোটারদের ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে তিনি ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। ৩০ বছরের বৃষ্টিপাত পর্যালোচনা করে একটি অঞ্চলের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ধরা হয়। সে হিসাবে সিলেট অঞ্চলে জুন মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৮১৮ দশমিক ৪ মিলিমিটার। তবে গত বছরের জুন মাসে ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে জুন মাসে ১৯ দিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১ হাজার ৮৫ দশমিক ৯ মিলিমিটার। বাকি ১১ দিনে সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। গত বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যেতে পারে চলতি মাসে।

সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আরও কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার