মনোনয়ন দাখিল করলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ PM

মনোনয়ন দাখিল করলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৬:৩৯:০৯ AM

মনোনয়ন দাখিল করলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

মনোনয়ন দাখিল করছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।


হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনে আওয়ামিলীগ দলীয় মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৯- নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এসময় মনোনয়নপত্র জমাদান শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।  উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহম আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট ফজলে আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুকোমল রায়,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ আলী,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ সেলিম, সাধারণ সম্পাদক আলমগির হোসেন টিপু, চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রহমান নয়ন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল পাঠান, সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইফরান, শেখ শাহিন উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী গত ২ মেয়াদে হবিগঞ্জ -৪ (মাধবপুর -চুনারুঘাট)  আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে, তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এই আসনেই পুনরায় তাকে মনোনয়ন দিয়েছে।

জৈন্তাবার্তা/জেএ