মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার সুমন
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২১ PM

মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার সুমন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৬:৪৮:৩৭ AM

মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার সুমন

ছবি : সংগৃহিত


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। আজ বুধবার হবিগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

সম্প্রতি হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ব্যারিস্টার সুমন। তবে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি। আর আজ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে  মনোনয়নপত্র জামা দিয়েছেন। 

জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী ব্যারিস্টার সুমন। এর আগে নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি বলেন, পরিশ্রম কখনও বৃথা যায় না। ঘাম প্রতারণা করে না। ফলে আমি আত্মবিশ্বাসী নির্বাচনে জিতব। আর জয় পেলে বর্তমানে আমার এলাকা যেমন আছে, সেটাকে আরও উন্নত করতে চাই। 

জৈন্তাবার্তা/জেএ