মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, আহত ৪
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২১ PM

মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, আহত ৪

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৯:৩১:২২ AM

মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, আহত ৪

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা আহত ৪। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ন কালীকৃষ্ণনগর এলাকার আব্দুল ওয়াহেদের বাড়িতে ফজল মিয়া ও জালাল মিয়া সহ তাদের গংরা হামলা চালানোর ঘটনা ঘটে। 

আব্দুল ওয়াহেদ মিয়া ছেলে হামিদুর রহমান জানায়, তাদের প্রতিবেশী ফজল মিয়া ও জালাল মিয়া জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাথে বিরুদ্ধ চলছিল। বিরুদ্ধ কে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৮ নভেম্বর) ওয়াহেদ মিয়া মাধবপুর থানায় ফজল মিয়া ও জালাল মিয়ার নামে অভিযোগ দায়ের করে। পরে সোমবার সকালে হঠাৎ ওয়াহেদ বাড়িতে লোক নিয়ে এসে বাড়িঘরে হামলা চালায়। এসময় ফজল মিয়া ও জালাল মিয়ার গংরা ওয়াহেদ মিয়া ও তার তিন ছেলের উপর লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে ।

আহতরা হল ওয়াহেদ মিয়া (৬০) তার তিন ছেলে হামিদুর রহমান (৩০) মাসুদুর রহমান আকাশ (২০) মাকসুদুর রহমান (২৫) আহত হয়েছে। 

এবিষয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়ির এসআই মোঃ কাদের জানান,  জরুরি (৯৯৯ ) কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি পরিবেশ অনেকটাই স্বাভাবিক ছিল।

এম সি