মাধবপুরে আগুনে পুড়লো ২ দোকান
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ PM

মাধবপুরে আগুনে পুড়লো ২ দোকান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০৪:২৫:৪২ AM

মাধবপুরে আগুনে পুড়লো ২ দোকান


হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠান দুটির অন্তত প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার রাত ১টার দিকে উপজেলার শাহজিবাজারে (ওয়াবদা) নামক স্থানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, শাহজিবাজার ওয়াবদা গেইট এলাকায় একটি লেপের দোকানে প্রথম বিদুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা একটি চায়ের দোকান পুড়ে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি দোকানের লেপ তোষকসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ