চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ যুবক গ্রেপ্তার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ AM

চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ যুবক গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০২:৩৯:৩৩ AM

চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ যুবক গ্রেপ্তার

চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ যুবক গ্রেপ্তার


হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানের মাধ্যমে আসা সিএনজি চালিত অটোরিকশা ভর্তি ৩২৫ কেজি ভারতীয় চা পাতাসহ মো. জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) গুইবিল ক্যাম্প।

গতকাল শুক্রবার সকালে উপজেলার গাজীপুর  ইউপির  ছয়শ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই যুবক উপজেলার গণকিরপাড় এলাকার মো. আব্দুল মালেকের পুত্র।।ো

এ ঘটনায় বিজিবি গুইবিল ক্যাম্পের পক্ষ থেকে চুনারুঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল  হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ -ভারত সীমান্তের অভ্যন্তরে অভিযান পরিচালিত করে চোরাই পথে আসা ভারতীয় ৩২৫ কেজি চা পাতা, ব্যবহৃত  একটি সিএনজিসহ জসিমকে গ্রেপ্তার করে বিজিবি। পরে গুইবিল বিজিবি মামলা দিয়ে থানায় সোপর্দ করে

এদিকে চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বাংলাদেশ  বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির