জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের "নারী সাংবাদিক জাকিয়া"
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ PM

জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের "নারী সাংবাদিক জাকিয়া"

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৩ ১২:৩৯:১২ PM

জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের "নারী সাংবাদিক জাকিয়া"

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যন্ত জনপদ মাটিয়াইন হাওরপাড়ের দুই নারী পেয়েছেন "জয়ীতা সম্মাননা"। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে  জয়িতা সম্মাননা প্রদান করে যৌথভাবে সুনামগঞ্জ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর।

সম্মাননাপ্রাপ্ত দুই নারী হলেন- তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের জাকিয়া সুলতানা ও গোলকপুর গ্রামের নাদিয়া আক্তার। সুনামগঞ্জ জেলায় বর্তমানে কর্মরত একমাত্র নারী সাংবাদিক জাকিয়া সুলতানা। ভাঠির কন্ঠ  পত্রিকার প্রকাশক-সম্পাদক। তিনি জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন হাওর ভাঠির এই নারী সাংবাদিক। উল্লেখ্য, পার্শ্ববর্তী শ্রীপুর উত্তর গ্রামের মৌসুমী বেগম ও নাছরিন আক্তার ডলি একসময় জেলা পর্যায়ের প্রথম নারী সাংবাদিক ছিলেন তারা। বর্তমানে সংসারী হয়ে সাচ্ছন্দ্যে জীবনধারণ করছেন এই দুই নারী সাংবাদিক।

জানা গেছে, শিক্ষা ও সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে জাকিয়া সুলতানা'কে এ সম্মাননা প্রদান করা হয়। নির্যাতন ও বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে নাদিয়া আক্তার পেয়েছেন জয়ীতা সম্মাননা। জেলায় মোট ১০ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরীতে জয়ীতা সম্মাননা দেওয়া হয়েছে। এরমধ্যে জেলা পর্যায়ে ৫জন ও বিভিন্ন উপজেলার ৫জনকে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নারীর জন্য বিনিয়োগ' সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম এর পরিচালনায় সভায় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও জয়ীতা সম্মাননাপ্রাপ্ত ১০ নারী বক্তব্য প্রদান করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা