সংসদ সদস্য মিলাদ গাজীর মেয়ের মৃত্যু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ PM

সিলেট দরগা মসজিদে জানাজা

সংসদ সদস্য মিলাদ গাজীর মেয়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৪:৩৮:৩৯ AM

সংসদ সদস্য মিলাদ গাজীর মেয়ের মৃত্যু

ফাইল ছবি


হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র একমাত্র মেয়ে গাজী ফায়হা রওশন (২৮) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন। সোমবার বাদ এশা সিলেট হযরত শাহজালাল (রাহঃ) দরগাহ মসজিদে গাজী ফায়হা রওশন-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে দরগাস্থ কবরস্থানে দাফন করা হবে।

এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাজী ফায়হা রওশন মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে গাজী ফায়হা রওশনের বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।

উল্লেখ্য, গাজী ফায়হা রওশন একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভূগছিলেন। করোনাভাইরাসের মহামারীর সময় ভারতে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তবে কিছুদিন পর আবার জটিলতা দেখা দেয়। পরে কিডনি জটিলতার পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত হয় ফায়হা । অবস্থার অবনতি হলে ১৯ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউ ভ্যান্টিলেশনে থাকার পর রোববার দিবাগত রাতে সে মৃত্যুবরণ করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা