জায়েদের বোঝা উচিত, কোনটা করতে হবে কোনটা না : নিপুণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ PM

জায়েদের বোঝা উচিত, কোনটা করতে হবে কোনটা না : নিপুণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ১০:২২:২৬ AM

জায়েদের বোঝা উচিত, কোনটা করতে হবে কোনটা না : নিপুণ

ছবি: সংগৃহীত


চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পর থেকেই আদায়-কাঁচকলায় সম্পর্ক চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের। সুযোগ পেলেই একে অন্যের কঠোর সমালোচনা মেতে ওঠেন এই দুই তারকা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে জায়েদ খানের ‘ডিগবাজি কাণ্ড’ নিয়েও সমালোচনা করেছেন নিপুণ।

যেখানে তিনি বলেন, জায়েদ খান যে ডিগবাজি দিচ্ছেন, তিনি কিন্তু দু’বার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং তার বোঝা উচিত কোনটা করতে হবে, আর কোনটা করতে হবে না।’

নিপুণের ভাষায়, ‘আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, না আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভাবা উচিত।’

এই নায়িকা মনে করেন, ভিউয়ের জন্যই জায়েদ খান ডিগবাজি দিচ্ছেন। তার কথায়, ‘জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন। এ জন্য কোন পদে ছিলেন সেটা ভুলে গেছেন। জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।’

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী