সবসময় মদ খেতে চাইতাম : শ্রুতি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ PM

সবসময় মদ খেতে চাইতাম : শ্রুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০৯:৩৫:৩৪ AM

সবসময় মদ খেতে চাইতাম : শ্রুতি

ছবি: সংগৃহীত


কিংবদন্তি তারকা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউড। কাজ করেছেন বড় বড় তারকাদের সঙ্গে। বাবার পথ ধরে নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন রূপালি জগতে। তবে এই অভিনেত্রীই জানালেন, অ্যালকোহল তথা মদ তার জীবনের বড় একটি অংশ ছিল। মদের নেশায় একসময় বুদ ছিলেন তিনি। তবে নিজের সেই বদঅভ্যাস ছাড়তে পেরেছেন। অ্যালকোহল তার জীবনে এখন শুধুই অতীত।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘গত ৮ বছর ধরে আমি সংযত আছি এসব থেকে। আসলে যখন আপনি মদ্যপান করেন না, তখন কোনও পার্টিতে থাকা খুব কঠিন হয়ে যায়। তবে সংযত হয়ে যাওয়া নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার মতে, সংযত হওয়া আমার নিজের জন্যই ভালো।’

শ্রুতি হাসান জানান, তিনি একসময় বন্ধুদের সঙ্গে প্রচুর মদ্যপান করতেন। তার ভাষায়, ‘আমি কখনই মাদকাসক্ত ছিলাম না, কিন্তু অ্যালকোহল আমার জীবনে একটি বড় অংশ ছিল। তবে সেটি ইতিবাচক উপায়ে। আমি সর্বদা ক্ষুধার্ত ছিলাম এবং সবসময় আমার বন্ধুদের সাথে মদ খেতে চাইতাম। একটা সময় পর এটাকে আমার অনর্থক মনে হয়েছে। সে কারণে এটি ছাড়তেও পেরেছি।’

শ্রুতিকে আগামীতে দেখা যাবে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘সালার’-এ। যেখানে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তিনি। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘সালার : পার্ট ১- সিজফায়ার।’

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী