হবিগঞ্জে ৪টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

হবিগঞ্জে ৪টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ১২:৪২:৪২ অপরাহ্ন

হবিগঞ্জে ৪টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে আ'লীগসহ ৫জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। রোববার (১৭ডিসেম্ভর)মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে হবিগঞ্জের এই ৪টি আসনের মধ্যে ৩টি আসনের মোট পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়ন পত্র পত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ।

জেলা প্রশাসক জানান,হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ)আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুশফিক হুসেন চৌধুরী,একই আসনের জাকের পার্টির প্রার্থী ইয়াসমিন আক্তার মুন্নি,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী,হবিগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ছাদিকুর মিয়া তালুকদার এবং হবিগঞ্জ-৪ আসনের জাকের পার্টির প্রার্থী সৈয়দ আবুল খায়ের তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এদিকে নিজের প্রার্থীতা প্রত্যাহার সম্পর্কে মুশফিক হুসেন চৌধুরী জানান,আওয়ামিলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ ১ আসনটি তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিকে দেওয়ার কারনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে