সিলেটে পাওনা টাকা চাওয়ায় নারীকে মারধর
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM

সিলেটে পাওনা টাকা চাওয়ায় নারীকে মারধর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০৭:১০:০১ AM

সিলেটে পাওনা টাকা চাওয়ায় নারীকে মারধর

মারধরের শিকার নারী


সিলেটের দক্ষিণ সুরমায় ধারের টাকা ফেরত চাওয়ায় মারধরের শিকার হয়েছেন সালাতুন বেগম (৪৬) নামে এক নারী।

উপজেলার মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে ওই শুক্রবার (২৪ জুন) নারী থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী সালাতুন বেগম (৪৬) এর কাছ থেকে বিভিন্ন অযুহাতে কয়েক ধাপে ৩০ লক্ষ টাকা ধার নেন তারই মেয়ের শ্বশুর বাড়ির পরিবারের লোকজন। গত কিছুদিন যাবত তিনি ধারের টাকা ফেরত চাইলে তারা কালক্ষেপন করতে থাকেন। সর্বশেষ গত ২১ জুন তার মেয়ের বাড়ি নিজ জালালপুরে তিনি ধারের টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত না দিয়ে তারা উল্টো তাকে মারধর করে। লোহার রড দিয়ে আঘাত করে সালাতুন বেগমের কপাল ফাটিয়ে দেয় ও শারিরিক ভাবে তাকে লাঞ্চিত করে। এসময় তিনি অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান। এসময় ডাক্তাররা তার কপালে ১৭টি সেলাই দেন।

এবিষয়ে, নিজ জালালপুরের নুনু মিয়ার পুত্র রাজু আহমেদ কলা (২৫) কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় বাকী আসামীরা হলেন- নুনু মিয়ার পুত্র রাজন মিয়া (২২) ও সাজন মিয়া (২০), নুনু মিয়া (৫৫), রাজু আহমেদ কলার স্ত্রী হালিমা বেগম (২৫) নুনু মিয়ার কন্যা হেনা বেগম (২৬)।

সালাতুন বেগম জানান, তিনি চিকিৎসাধীন থাকার ফলে থানায় মামলা দায়ের করতে দেরী হয়েছে।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইন উদ্দিন জানান, এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার