হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ PM

হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০২:৩১:৪২ AM

হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিটন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। মৃত লিটন জেলার বাহুবল উপজেলার ভুগলী গ্রামের লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে লিটন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাশ জানান, আলামত দেখে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

জৈন্তাবার্তা/জেএ