বিয়ানীবাজারে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তরুনের মৃত্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ PM

বিয়ানীবাজারে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তরুনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০৮:১৯:১৪ AM

বিয়ানীবাজারে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তরুনের মৃত্যু

নিহত তরুণ


বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুক্রবার(২৩ জুন) এক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে । তার নাম আয়মান আহমদ(১৮)। সে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের প্রবাসী আলম উদ্দিনের ছেলে। 

গেল মঙ্গলবার(১৩ জুন) বিয়ানীবাজার পৌরশহরের বনফুলের সামনে রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গুরুতর আহত হয় সে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্তা আশংকাজনক দেখে তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন। ঘটনার তিন দিন পর গেল শুক্রবার(২৩ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত আয়মানের স্বজনরা। 

স্বজনরা জানান প্রয়োজনীয় কিছু কাজে মঙ্গলবার রাতে পৌরশহরে গিয়েছিলেন নিহত আয়মান। কিন্তু সেখানে গিয়ে কীভাবে সে দুর্ঘটনার কবলে পড়ে তারা তা জানেন না। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন সে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। এদিকে স্বপ্নবাজ এই তরুনের মৃত্যুতে পরিবারে চলছে এখন শোকের মাতম। নিহত আয়মানের অভাগী মা মেনে নিতে পারছেন না সন্তানের এমন মৃত্যুকে। পুত্র শোকে বার বার যাচ্ছেন মুর্ছা। 

পরে শনিবার(২৪ জুন) সকাল ১১ ঘটিকার সময় আয়মানের জানাজার নামাজ শেষে এলাকার সার্বজনীন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার