ডিবি হারুনের সঙ্গে ভাত খেলেন তাপস-অপু
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৫ AM

ডিবি হারুনের সঙ্গে ভাত খেলেন তাপস-অপু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৭:২৬:৩০ AM

ডিবি হারুনের সঙ্গে ভাত খেলেন তাপস-অপু

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে আসেন গান বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে ডিবি হারুনের সঙ্গে ভাত খান তাপস ও অপু বিশ্বাস।

দুজন আলাদা আলাদাভাবে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টায় তারা রাজধানীর মিন্টো রোডের এই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এসেছিলেন। সেখানেই খাওয়া দাওয়া সারেন অপু বিশ্বাস ও তাপস। এক পর্যায়ে ডিবি প্রধানকে ভাত বেড়ে দিতে দেখা যায়।

এ সময় ডিবি প্রধান হারুন অর রশীদ দুজনকে নিয়ে আলোচনায় বসেন। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখী হন তাপস ও অপু। পরে তারা দুপুরে একত্রে খাবার খান। ডিবি কার্যালয় থেকে দুজনই বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে নিজেদের ভুল বোঝাবুঝি নিয়ে কথা বলেন।

ঘটনার সূত্রপাত কিছু দিন আগে। গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে দিয়ে মুন্নী জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।

এর পরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর কলরেকর্ড ফাঁস হয়। সেখানে বুবলীর নামে বিস্তর অভিযোগ আনতে শোনা যায় মুন্নীকে। তবে কলরেকর্ডটি এডিট করা ছিল। মুন্নীর কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ ছিলেন মুন্নী। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা