প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও প্রাক্তন স্ত্রীর, শুভেচ্ছা হৃতিকের
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ PM

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও প্রাক্তন স্ত্রীর, শুভেচ্ছা হৃতিকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ০৭:৩৮:১৯ AM

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও প্রাক্তন স্ত্রীর, শুভেচ্ছা হৃতিকের

ছবি: সংগৃহীত


অনেকদিন ধরে অভিনেতা আর্সলান গোনির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান। গত ১৯ ডিসেম্বর ছিল সুজানের প্রেমিকের জন্মদিন। এদিন ৩৭ বছরে পা দিয়েছেন এই অভিনেতা।

প্রিয় মানুষের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সুজান। যেখানে দেখা যায়, কখনো রেস্তোরাঁ আবার কখনো পার্টিতে প্রেমিকের ঠোঁটে-গালে চুম্বন করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।  

ওই ভিডিওর ক্যাপশনে সুজান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমি আমার জীবনে সবচেয়ে বড় উপহার। আমি যা কল্পনা করি, তুমি আমাকে তার চেয়েও বেশি সুখী করেছো। আমার সবকিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকেই চাই।’

নিজের প্রাক্তন স্ত্রীর প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকও। ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে আর্সলানের একটি ছবি প্রকাশ করে এই অভিনেতা লিখেছেন, শুভ জন্মদিন ভাই। আশা করি, আগামী বছর তোমার দারুণ কাটবে।

‘বিগ বস’ রিয়েলিটি শো খ্যাত আলি গনির ভাই আর্সলান গোনি। তিনি পেশায় একজন অভিনেতা। টেলিভিশন জগতের বন্ধুর মাধ্যমেই সুজানের সঙ্গে পরিচয় তার। পরবর্তী সময়ে সেটি প্রেমের সম্পর্কে রূপ নয়। বছর খানেক সময় ধরেই বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এই জুটি।

অন্যদিকে ২০১৪ সালে সুজান খানের সঙ্গে ডিভোর্স হয় হৃতিকের। ডিভোর্স হলেও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গেছে। সন্তানদের জন্য এখনও সুযোগ পেলে একত্রিত হন তারা। হৃতিক বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী