শাকিব খানকে দেখতে উৎসুক মানুষের ঢল
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ PM

শাকিব খানকে দেখতে উৎসুক মানুষের ঢল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০৭:৩৩:৪৩ AM

শাকিব খানকে দেখতে উৎসুক মানুষের ঢল

ছবি: সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা দেশের সব আনাচে কানাচে। পাবনায় চলছে তার ‘রাজকুমার’ সিনেমায় শুটিং। সেখানে শুটিংয়ে অংশ নেওয়া শাকিব খানকে একপলক দেখতে ঢল নেমেছে উৎসুক মানুষের।

শাকিব খানের ফেসবুক পেজে পাবনায় ওই ছবির শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষের ভিড় ঢেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। ওই ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালবাসায় রাখুন।’

জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। রাজকুমার সিনেমায় শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি।

সিনেমারটির নির্মাতা হিমেল আশরাফ জানান, পাবনায় শুটিং হবে ১২ দিন। এরপর নতুন বছরে বাকি শুটিং হবে আমেরিকায়।

এদিকে হলিউডে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী কোর্টনি কফি। সেসবের মধ্যে রয়েছে ‘ডোমিনোস’, ‘রিভেঞ্জিং অ্যাঞ্জেলস কাল দ্য হার্ড’, ‘দ্য স্টর্ম’ সিনেমাগুলো। এসব সিনেমা ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। ‘রাজকুমার’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করবেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী