সিলেটে ভারতীয় মদসহ আটক ২
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ AM

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৫:১৫:০৮ AM

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

সিলেটে ভারতীয় মদসহ আটক ২


সিলেটের গোয়াইনঘাটে ৪৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৪ জুন) রাত পৌনে ১২টার দিকে অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে এপিবিএন-এর একটি দল উপজেলার হাদারপাড় বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক দুজন হলো, উপজেলার বগাইয়া মুসলিম পাড়া এলাকার কবির আহমেদের ছেলে রেজাউল করিম (২২) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে ডালিম আহমেদ (২১)।

এসময় তাদের কাছ থেকে ৩৭৫ মিলির ২২ বোতল এবং ৭৩৫ মিলির ২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় McDowells No1 Celebration মদ উদ্ধার করে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী