সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ AM

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৫:৩৭:৫০ AM

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি সংগৃহীত


সিলেট মহানগরের নাইওরপুল পয়েন্টে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিলো এক মোটরসাইকেল চালকের প্রাণ। রবিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। 

তিনি জানান, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (যশোর-ট ১১-৪৯৯১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি। তবে স্থানীয় একটি সূত্র সিলেটভিউ-কে জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সফিক আহমদ (৬২)। তিনি সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা।

এদিকে, দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী