সিলেটে লোডশেডিং নিয়ে যা বলছে কর্তৃপক্ষ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩১ PM

সিলেটে লোডশেডিং নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৮:৪৫:১৩ AM

সিলেটে লোডশেডিং নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

প্রতীকী ছবি


সিলেটে যখন প্রায় প্রতি ঘন্টায় হচ্ছে লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে আছেন সিলেটের মানুষ। ঠিক তখন মিললো একটি স্বস্তির সংবাদ। কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

রবিবার (২৫ জুন) বিকাল ৪টায় বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা হয়। উৎপাদনের পর ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ ফের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে সিলেটে লোডশেডিং একবারে কমে যাবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির জানান, নির্বাচনকালীন সময় বিবেচনা করে এতদিন সিলেটে লোডশেডিং কম ছিল। সিলেটে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ৬৬০ মেগাওয়াটের মত তবে আমরা পাচ্ছি ৫০০ মেগাওয়াটেরও কম। যার কারণে লোডশেডিং করা হচ্ছে। আজ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে। তবে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ এখনো যুক্ত হয়নি। পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলো সিলেটে লোডশেডিং একেবারে কমে যাবে।

উল্লেখ্য, ডলার সংকটে কয়লা আমদানি সম্ভব না হওয়ায় ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর সিলেটে বেড়েছে লোডশেডিং।

নতুন করে কয়লা আমদানির জন্য ১০০ মিলিয়ন ডলারের এলসি (আমদানি ঋণপত্র) খোলা হয়। ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ জলসীমায় নোঙর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাথেনা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার