কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের অর্থসহায়তা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ AM

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের অর্থসহায়তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৮:৪৬:১৫ AM

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের অর্থসহায়তা

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের অর্থসহায়তা


বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার  প্রবাসীদের সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ ও প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জুন) সংগঠনের কোম্পানীগঞ্জ সদরস্থ কার্যালয়ে শিক্ষানুরাগী মো. শামীম আজাদের সভাপতিত্বে ও দলইরগাও মাদরাসার শিক্ষাসচিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, পল্লী বিদ্যুৎ ২ এর পরিচালক মুরশেদ আলম ও মাস্টার আবুল খায়ের।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পাড়ুয়া ফুরকানিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মাসুম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম। 

স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্য বাস্তবায়ন কমিটির সমন্বয়ক হাবিবউল্লাহ জাবেদ। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সৌদি আরব শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুস সালাম আজাদ। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মিজানুর রহমান ইসরাইল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. নুর মিয়া, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সৌদি আরব শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমান শাখার সভাপতি আনিছুর রহমান, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ জুয়েল রানা, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও সৌদি আরব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আমজাদ, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও আরব আমিরাত শাখার সভাপতি ওলিউর রহমান খান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাদ্দাম আহমদ, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও বাহরাইন শাখার সিনিয়র সহ সভাপতি নুরুল আমীন, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমদ ছালেক, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিংগাপুর প্রবাসী মোঃ উজ্জ্বল মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সৌদি আরব শাখার সহ সাধারণ সম্পাদক মো. মাসুক মিয়া, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৌদি আরব প্রবাসী মো. কাওসার মাহমুদ আদিল।

সভায় ঈদুল আজহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ