হিরো আলমের ওপর ‘নৌকার সমর্থকদের’ হামলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০১ AM

হিরো আলমের ওপর ‘নৌকার সমর্থকদের’ হামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৭:৫৪:৪২ AM

হিরো আলমের ওপর ‘নৌকার সমর্থকদের’ হামলা

ছবি: সংগৃহীত


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এছাড়াও হামলাকারীরা হিরো আলমের মোবাইল কেড়ে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা পুলিশ খুঁজে পায়নি বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানা পুলিশের ওসি আজমগীর হোসাইন।

হিরো আলম জানান, সন্ধ্যায় মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে তার কর্মীদের নিয়ে তিনি যান। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার সমর্থকরা এসে বাধা দেন।

বাংলাদেশ কংগ্রেসের এই প্রার্থী বলেন, ওরা পাঁচজন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেওয়া হচ্ছে দেখে তারা মোবাইল কেড়ে নেয়। আর আমাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হিরো আলম আরও বলেন, এ ঘটনায় আমি একটা সংবাদ সম্মেলন করবো। রাত আটটায় আমার বাসা থেকে সংবাদ সম্মেলন হবে।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি বলেন, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সরেজমিনে গিয়েছি। সেখানে একটু ঝামেলা হয়েছে, তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলেছেন তেমন ঘটনা কিছু পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ কথার সত্যতাও পাওয়া যায়নি। তারপরেও আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা