কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৮:৫১:১৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা

কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা


মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজকর্মী সমরজিত সিংহের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি চন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনু।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ।

আলোচনায় অংশ নেন মণিপুরি যুব কল্যাণ সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার সিংহ, প্রভাষক সনজু কুমার সিংহ, লেখক সুশীল কুমার সিংহ, সমাজকর্মী রুপেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিকুল চক্রবর্তী, নির্মল এস পলাশ, পত্রস্নান ইকো রিসোর্টের পরিচালক জসিম খান রিজভি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান মণিপুরি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সকল ধর্মবর্ণ জাতিমিলে শান্তিতে বসবাস করার জন্য। এদেশে সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে বসবাস করার জন্য কাজ করতে হবে। সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাই একসাথে কাজ করতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে ব না থেকেই যাবে। উন্নয়নের পাশাপাশি মানুষের মানবিক গুণের উন্নয়ন হতে হবে।

সভায় মণিপুরি সম্প্রদায়ের নিজস্ব কমিউনিটির মধ্যে খাসজমি বন্দোবস্ত করা, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মণিপুরিদের কোটা পদ্ধতি সঠিক বণ্টন করা, মণিপুরি এলাকায় সরকারি লিজকৃত জমি মণিপুরিদের মধ্যে লিজের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন