বুবলীকে নিয়ে আসাম যাচ্ছেন নিরব, ইধিকাকে নিয়ে শাকিব
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ PM

বুবলীকে নিয়ে আসাম যাচ্ছেন নিরব, ইধিকাকে নিয়ে শাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৭:২৬:২৩ AM

বুবলীকে নিয়ে আসাম যাচ্ছেন নিরব, ইধিকাকে নিয়ে শাকিব

ছবি: সংগৃহীত


বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী। আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকা জুটি।

বিষয়টি নিশ্চিত করেছেন নিরব নিজেই। তিনি বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’

শুধু নিরব-বুবলীই নয়, আসামে  ভক্তদের দেখা দিবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার এই দুই তারকাও সেখানকার দুইটি শো’তে অংশ নেবেন।

জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব খান। আসামবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি। যেখানে শাকিব বলেছেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর। দেখা হচ্ছে।’

ঢালিউড সুপারস্টারের ভিডিওবার্তা পেয়ে আসামের উৎসুক জনতা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতোমধ্যেই  ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী