চুনারুঘাটে নির্বাচন বাতিলের দাবিত সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ PM

চুনারুঘাটে নির্বাচন বাতিলের দাবিত সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৮:১০:৫২ AM

চুনারুঘাটে নির্বাচন বাতিলের দাবিত সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী  আজাদ তালুকদার ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাউছার খানের উদ্যোগে চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

২৮ ডিসম্বর বৃহস্পতিবার উক্ত বিক্ষোভ মিছিলে উপস্হিত ছিলেন,মিজান সরকার,মোঃ সুমন মিয়া,সিরাজুল ইসলাম সাগর,মারাজ মিয়া,জাকির হোসেন,সৈয়দ শিপন,শাহিন মিয়া,জুয়েল সরকার,সোহেল আহমেদ রিম্মন,জালাল সরদার, জুবাইর রহমান,রাজু আহমেদ,সাকিব,শফিক মিয়া,ছাকিবুর,আলী মিয়া,রোমান,রাজীব,আমীর হোসেন খসরু,নয়ন আহমেদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে আজাদ তালুকদার বলেন ৭ জানুয়ারী একদলীয় নির্বাচন বন্ধ অসহযোগ আন্দোলন সফল করার দাবী জানান এবং বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় দলের সকল নেতৃবৃন্দকে অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানান।

এম সি