চুনারুঘাট সীমান্তে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

চুনারুঘাট সীমান্তে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৮:৩৪:২৬ পূর্বাহ্ন

চুনারুঘাট সীমান্তে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ছবি: নিজস্ব


চুনারুঘাট উপজেলায় আমু চা বাগানের সাওতাল লাইনের  সন্তোষ ঝড়া বাড়ির সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ শীতেস শুক্ল বৈদ্য (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) বিকেলে গ্রেপ্তার ওই যুবককে হবিগঞ্জ  আদালতে পাঠানো হয়েছে। শীতেস শুক্ল বৈদ্য আহম্মদাবাদ ইউনিয়নের চিমটবিল এলাকার অশনী শুক্ল বৈদ্য।

এরআগে, বুধবার  (২৮ ডিসেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ  উপজেলার আমু চা বাগানের সাওতাল লাইনের  সন্তোষ ঝড়া বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়। ওসি জানান, শীতেস শুক্ল বৈদ্য ভারত সীমান্ত থেকে  গাঁজা সংগ্রহ করে চুনারুঘাট সহ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। পরে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়ে।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে