লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ PM

লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৬:০২:৫৪ AM

লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক


হবিগঞ্জের  লাখাই থানা পুলিশের  অভিযানে ইয়াবা সহ  মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

 জানা যায় লাখাই উপজেলাকে মাদক  মুক্ত করার লক্ষে হবিগঞ্জ পুলিশ সুপার এর নির্দেশে লাখাই ওসির  দিকনির্দেশনায়  থানা পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস ও  আক্তারুজ্জামান নেতৃত্বে একদল  পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  দিবাগত রাতে উপজেলা  সংলগ্ন  ভাদিকারা  গ্রামের মৃত জহুর আলীর ছেলে আকরামুল হক ( আক্রম আলী) ৪৮কে ভাদিকারা মাস্টার বাড়ীর রাস্তা থেকে ১৫পিস ইয়াবা সহ আটক করে। 

এ ব্যাপারে  লাখাই থানার   ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের বলেন আটক  আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে   শুক্রবার ( ২৯ ডিসেম্বর)  হবিগঞ্জ  আদালতে প্রেরন   করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে