পাসপোর্ট নিয়ে বন্ধু ফিরলেও ফেরা হলো না জুবায়েরের
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ PM

পাসপোর্ট নিয়ে বন্ধু ফিরলেও ফেরা হলো না জুবায়েরের

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৮:২৯:২৮ AM

 পাসপোর্ট  নিয়ে বন্ধু ফিরলেও ফেরা হলো না জুবায়েরের

ছবি : নিজস্ব


ব্ন্ধর পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় জুবায়ের আহমদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।আজ রোবরার ( ৩১ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা শহর থেকে ফেরার পথে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

জুবায়ের জগন্নাথপুর  উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া আটঘর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গতকাল সকালে বন্ধু জাহিদুল ইসলামের পাসর্পোট আনার জন্য মোটরসাইকেল যোগে জুবায়ের আহমদ ও তার বন্ধু জাহিদুল সুনামগঞ্জ জেলা শহরে যান। সেখান থেকে বাড়ী ফেরার পথে  সকাল ১১টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ মহাসড়কের দিরাই রাস্তারমুথ নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই জুবায়ের মারা যান।

এ ঘটনায়  আহত অপর বাইক আরোহি  জাহিদল ইসলামকে (২১) সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জানান, বন্ধু  পাসর্পোট আনতে গিয়ে ট্রাক চাপায় জুবায়ের মারা যান। জুবায়ের সদ্য আইইএলটিএস পাস করেছে এবং তাঁর লন্ডন যাওয়ার জন্য কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


এম সি



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ