সিলেটে আসছেন প্রধান নির্বাচন কমিশনার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৪ AM

সিলেটে আসছেন প্রধান নির্বাচন কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ০৭:২১:৪১ AM

 সিলেটে আসছেন প্রধান নির্বাচন কমিশনার

ফাইল ফটো


সিসিক নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য সিলেট আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সফরসূচি অনুযায়ী শুক্রবার (৯জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানেরা কথা রয়েছে তার। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার (১০ জুন) বেলা ১১টায় মহানগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

এদিন বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এতে উপস্থিত থাকবেন সিটি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

জৈন্তা বার্তা/এসএ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে