নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ব্যারিস্টার সুমনকে শোকজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ PM

হবিগঞ্জ-৪ আসন

নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ব্যারিস্টার সুমনকে শোকজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৯:০৬:৫৫ AM

নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ব্যারিস্টার সুমনকে শোকজ

ছবি: সংগৃহীত


নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের অভিযোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল রোববার (৩১ ডিসেম্বর) তাকে নোটিশ দেন।

আগামী মঙ্গলবারের (২ জানুয়ারি) মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দাখিলের জন্য ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া চিঠিতে বলা হয়, আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি নিজেকে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থক দাবি করে অভিযোগ দিয়েছেন। এতে নমুনা পোস্টার সংযুক্ত রয়েছে। নমুনা পোস্টার পর্যালোচনা করে প্রতীয়মান হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৭ মোতাবেক প্রার্থীর ব্যানার ও পোস্টারে নিজের ছবি, প্রতীক ও দলীয় প্রার্থী হলে একই সাথে দল প্রধানের ছবির বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবে না। আপনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে উল্লিখিত বিধি লঙ্ঘন করেছেন। এমতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ২ জানুয়ারির মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে ফরম তুললেও মনোনয়ন পাননি ব্যারিস্টার সুমন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

এম সি



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ