নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জের-২ আসনের জাপার প্রার্থী শংকর
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ PM

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জের-২ আসনের জাপার প্রার্থী শংকর

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৯:৩২:২০ AM

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জের-২ আসনের জাপার প্রার্থী শংকর

ছবি : নিজস্ব


হবিগঞ্জ-২আসনের (বানিয়াচং- আজমিরিগঞ্জ) জাতীয় পার্টির(জাপা)প্রার্থী শংকর পাল জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।শংকর পাল জাপার কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশের অভাব রয়েছে জানিয়ে জাপার এই প্রার্থী বলেন, ক্ষমতাসীনদের পেশিশক্তির প্রভাব আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে যেভাবে সংঘর্ষ-সংঘাত চলছে,তাতে নিজের ও সমর্থকদের জানমাল রক্ষা করা কঠিন। তাই বানিয়াচং- আজমিরীগঞ্জ উপজেলায় প্রচারণা থেকে তিনি বিরত রয়েছেন বলেন তিনি। ইতিমধ্যে সমর্থকদেরও তিনি জানিয়ে দিয়েছেন, লাঙল ছাড়া তাদের পছন্দের যেকোনো প্রার্থীকে যেন তারা তাদের ভোট প্রয়োগ করেন।

শংকর পাল আরও জানান,তিনি প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও তার গড়া জাতীয় পার্টিকে ভালোবাসেন এবং এই কারনেই তিনি এখনো এই দল করেন ও ভালবাসেন। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সমর্থিত পোস্টার ছাপিয়ে ভোট চাওয়ার লোক আমি নই। তাহলে দলের অবস্থান কোথায় থাকল? আওয়ামী লীগের সমর্থন নিয়ে সাধারণ মানুষের ভোট পাওয়া যাবে না।

দলের শীর্ষ নেতাদের সমালোচনা করে তিনি বলেন,গত নির্বাচনে আমার এজেন্টকে নানা ভাবে নাজেহাল করা হয়েছে। কোনো কারণ ছাড়াই দোকান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর জবাব আজও পাইনি। তাই এবারের নির্বাচনেও যে তা হবে না এর নিশ্চয়তা কোথায়?  সম্প্রতি হবিগঞ্জে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময়কালে বলে দিয়েছি,নির্বাচন করতে প্রার্থী হইনি। সাক্ষী হয়ে দেখতে চাই,আপনারা কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করছেন। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব বলেন শংকর পাল।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনে আওয়ামী লীগ,একই দলের স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ