নির্বাচন উপলক্ষে নবাগত হবিগঞ্জ জেলা প্রশাসকের বিনিময় সভা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৫ AM

নির্বাচন উপলক্ষে নবাগত হবিগঞ্জ জেলা প্রশাসকের বিনিময় সভা

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ১১:০০:১৯ AM

নির্বাচন উপলক্ষে নবাগত হবিগঞ্জ জেলা প্রশাসকের বিনিময় সভা

ছবি : নিজস্ব


আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নবাগত জেলা প্রশাসকের হবিগঞ্জের লাখাই উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে এবং লাখাই উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ পুলিশ  সুপার (বিপিএম সেবা) আক্তার হোসেন,হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুল ইসলাম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান,আলেয়া বেগম। 

এই সভায় আরও উপস্থিত ছিলেন, লাখাই উপজেলার ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, কলম সৈনিক উপজেলার সকল সাংবাদিকগণ, বিভিন্ন জনপ্রতিনিধিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।  সকলেই আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি লাখাই এসে অতিথিদের বক্তব্য শুনে বুঝতে পারছি লাখাই নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, আমি লাখাই উপজেলা নিয়ে টেনশন মুক্ত হলাম। আপনারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে প্রশাসনকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং লাখাই  উপজেলাকে দাঙ্গা মুক্ত মদ, জোয়া, গাজা, ইয়াবা সহ সকল ধরনের নেশা মুক্ত জেলা গড়ে তুলতে আইনকে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমি আশাবাদী।

সভায় যোগ দেওয়ার আগে তিনি বামৈ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ৬টি  ইউনিয়নের সকল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্ট সমাবেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান  আমিনুল ইসলাম আলম ,উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান  আলিয়া বেগম, ডাঃ আরফিন  সিদ্দিক লাখাই  থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবুল খায়ের বাহার উদ্দিন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ,  বুল্লা ইউনিয়ন   চেয়ারম্যান  খোকন  চন্দ্র গোপ। সাংবাদিক  আবুল কাশেম, কেশব রায়, বীর মুক্তিযোদ্ধা  তাজুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি  আওয়ামী লীগ  আব্দুল মতিন  মাস্টার প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ